ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। শনিবার বিকেলে এই গেজেট প্রকাশ করা হয়। সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ভীম চরণ রায় এখবর নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এরশাদের স্ত্রী রওশনকে সংসদীয় দলের নেতা হিসেব ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা জাপা চেয়ারম্যান শনিবার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এর কিছুক্ষণ পর দলের কয়েকজন সংসদ সদস্য স্পিকারের কাছে সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।




