শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে: ডিএমপি...

পুলিশের মনোবল ভেঙে গেলে জনগণকে আবার নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।
 
পুলিশের ওপর হামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের দুর্বৃত্ততায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। এ ধরনের কাজ চলতে থাকলে নিজের ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে।

পুলিশসহ জনগণের ওপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে দেয়া আছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাসহ তিনটি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে।

তিনি বলেন, ‘পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।

এসময় সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
 
এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ