শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার গ্রেপ্তার

চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল জব্বার গ্রেপ্তার

চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আবদুল জব্বার চৌধুরী বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসার সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশ উপজেলা পরিষদের পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম–১৪ চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি উপজেলার ছৈয়দাবাদ গ্রামের মৃত মখলেছুর রহমান চৌধুরীর ছেলে।

আরও পড়ুন

সর্বশেষ