চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর গাছের কিছু ডাল ছড়িয়ে-ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। সকাল ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর ২০ মিনিটের মধ্যেই রেলের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত তা রেললাইন থেকে সরিয়ে নেন।




