দেশব্যাপি গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি। উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সারগামের সভাপতি তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসিফ হাসান নিয়ন,সাংগঠনিক সম্পাদক আবু তাসিন সামি, দপ্তর সম্পাদক নাদিম সামি সহ অন্যান্য সম্পাদক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ চিকিৎসক কল্যান সম্পাদক ডা:সাদ্দাম হোসেন, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহ সাংগঠনিক সম্পাদক ডা: মেহেদি হাসান, পোস্ট গ্র্যাডুয়েশন ট্রেইনি ডক্টর এসোসিয়েশন এর সাংস্কৃতিক সম্পাদক ডা মাহমুদুল হাসান, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা সালাউদ্দিন স্বপন সহ আরো অনেকে।



