শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন

সারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন

রাজধানীর কমলাপুর, গোপালগঞ্জসহ সারাদেশের পাঁচ জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।

এর আগে ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।

আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে পিকআপটি পুড়ে যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সর্বশেষ