শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় বাইক থেকে পড়ে নারী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় বাইক থেকে পড়ে নারী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মাগুরা জেলার মহেশপুর, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। স্বামী ও শিশুসন্তানসহ তিনি মাগুরা থেকে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামীর মোটরসাইকেলযোগে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান নিয়ে পটিয়ামুখী যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ফজিলাতুন্নেছা। মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

নিহতের স্বামী আলিমুজ্জামান সুজন জানান, স্ত্রী ও সন্তানসহ খুলনা থেকে বান্দরবানে ভ্রমণে যাচ্ছিলাম। বাইক চালাচ্ছিলেন স্ত্রী। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি তিনজনই। তবে আমাদের তেমন আঘাত না লাগলেও ঘটনাস্থলে মারা যায় আমার স্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ