শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিএইচবিএফসি-তে গণশুনানী অনুষ্ঠিত

বিএইচবিএফসি-তে গণশুনানী অনুষ্ঠিত

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর সদর দফতরে ২৯ অক্টোবর, বুধবার প্রতিষ্ঠানটির চলমান গ্রাহক সেবা পক্ষ-এর অন্যতম কর্মসূচি হিসেবে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চলমান এ সেবা পক্ষের গণশুনানী অনুষ্ঠানে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক  মোঃ নূর আলম সরদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসি’র সকল জোনাল ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি এ সভায় সংযুক্ত ছিলেন। প্রতিটি শাখা অফিস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশীজন এ শুনানী অনুষ্ঠানে মুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলেন। জনাব মোঃ আব্দুল মান্নান অংশীজনদের সকল প্রশ্নের জবাব প্রদান করেন।

আরও পড়ুন

সর্বশেষ