শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েতোমরা নতুন, ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না

তোমরা নতুন, ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন, ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে এসব কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি।

অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ