রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইনিভিত্তি ছাড়া জুলাই সনদে সাক্ষর মূল্যহীন: নাহিদ

আইনিভিত্তি ছাড়া জুলাই সনদে সাক্ষর মূল্যহীন: নাহিদ

জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি অনুষ্ঠানে অংশীদার হবো না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাক্ষরে যাব না।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সে আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব।

তিনি আরো বলেন, আদেশের টেক্সট যেটা তার খসড়া আমরা আগে দেখতে চাই। ড. ইউনূস তিনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্মেন্ট হিসেবে ড. ইউনূস জারি করবেন।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে। আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলো।

নাহিদ ইসলাম বলেন, গণভোট দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরের সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সঙ্গে মোটামুটি সবাই এখন একমত। আমাদের কাছে কিন্তু এখনো স্পষ্ট হয়নি, এটার কি সংশোধনী হবে?

আরও পড়ুন

সর্বশেষ