বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বাতিলের কথা উল্লেখ আছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য ঝুঁকির মুখে পড়বে। তাই তারা আইন সংশোধনের দাবিতে সরাসরি রাজপথে নেমেছেন।

এর আগে, রোববার (১২ অক্টোবর) তারা রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে উচ্চমাধ্যমিক পাঠদান অব্যাহত রাখার দাবিও জানিয়েছিলেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

আরও পড়ুন

সর্বশেষ