সংকটাপন্ন পাঁচটি শরিয়াহ ভিত্তিক ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক)–কে একীভূত করে নতুন একটি ব্যাংকের অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ব্যাংকটিকে প্রাথমিক ভাবে ২০ হাজার কোটি টাকার মূলধন যোগান দিবে সরকার। এর মধ্যে নগদ ১০ হাজার কোটি টাকা ও বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে যোগান দেয়া হবে।



