শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর অপপ্রচার : রিজভী

নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর অপপ্রচার : রিজভী

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর সংসদ ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, এখনও ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টারপ্ল্যান শেষ হয়নি। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক আঁতাত নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সহযোগীদের খোলস খুলে বের করা হবে। আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ়তা দেখালে, নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।

তিনি বলেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে নজর রাখতে হবে সবাইকে।

আরও পড়ুন

সর্বশেষ