শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিএনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই : সারজিস

এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই : সারজিস

শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ায় নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।

এনসিপি যেদিন প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই শাপলা মার্কা চায় বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি লিখেন, তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?

শেষে তিনি লিখেন, সকল ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোন আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই। নাহলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।

উল্লেখ্য, আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক পাচ্ছে না বলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান ইসি সিনিয়র সচিব আখতার হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ