রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আ.লীগকে যারা রাজনীতিতে আনার চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে :...

আ.লীগকে যারা রাজনীতিতে আনার চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে : নাহিদ ইসলাম

যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার বা রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দলটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রেক্ষিতে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে পুর্নবাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুর্নবাসনের পরিবর্তে বাংলাদেশ পুর্নগঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক পক্ষকে এই আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে আমরা সবাই যেন এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি।

এর আগে দুপুরে নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোষরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম।

এদিকে, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের বিষয় টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলব, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন।

নির্বাচন কমিশন (ইসি) থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল।

আরও পড়ুন

সর্বশেষ