শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েউত্তরবঙ্গ থেকে ঢাকা-চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

উত্তরবঙ্গ থেকে ঢাকা-চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে হানিফ ও একতা পরিবহন চলাচল করছে।

শ্রমিকরা জানায়, বিগত ১৫ বছর ধরে বাস চালক ও শ্রমিকদের বেতন না বাড়ানোয় এ ধর্মঘট। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল করবে না।

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ