বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলা সেটাই প্রমাণ...

নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলা সেটাই প্রমাণ করে : আমীর খসরু

আগামী নির্বাচনকে ঘিরে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।

আলোচনার টেবিলে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা নয় জানিয়ে আমীর খসরু আরও বলেন, কিছু চাওয়ায় অসুবিধাও নেই, তবে জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ