রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল-বিরোধী মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু করে র্যাব-২। বেলা ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি জানান, সকাল থেকে চলমান দালাল বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৭-১০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত অভিযান শেষে ব্রিফিং করা হবে।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকবে না।




