গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলারকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন তিন এমন হুঁশিয়ারি দেন।
রাশেদ খান বলেন, যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনিয়ের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেয়াও করবো। আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেফকার করা হয়নি। আমরা সন্ধিহান যে, তাদের গ্রেফতার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।
এ সময় অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা।
তারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। নুরকে বিদেশে উন্নত চিকিৎসা ঘোষণা দিয়েও সরকার তালবাহানা করছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। তারা জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো হবে।




