এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১ হাজার টি ছাতা প্রদান করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানি এনসিসি ব্যাংকের এই মহতী উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের বাইরে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংক শুধু মুনাফাই করে না বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্র ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১ হাজার টি ছাতা প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




