শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর

পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল। বুধবার (১০ সেপ্টেম্বর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম লকারটি জব্দ করেছে।

লকারের ভেতরে কী রয়েছে এ বিষয়ে আহসান হাবীব বলেন, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।

পূবালী ব্যাংক জানিয়েছে, দুদকের আবেদনের প্রেক্ষিতে আগেই সব অ্যাকাউন্টের সঙ্গে লকারটিও জব্দ ছিলে। এনবিআর এসে ইনফরমেশন নিয়ে চলে গেছে। লকার ভাঙার মতো কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

সর্বশেষ