মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। সর্বশেষ সমন্বয়ের পর ভরিপ্রতি ১ হাজার ২৬০ টাকা বাড়ায় ২২ ক্যারেট স্বর্ণের নতুন দর দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এটাই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় আনা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি আরও জানায়, ঘোষিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও নকশার ভিন্নতায় মজুরিতে পরিবর্তন আসতে পারে।

এর আগে ৭ সেপ্টেম্বর বাজুস দাম বাড়িয়েছিল ভরিপ্রতি ২ হাজার ৭১৮ টাকা। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা এতোদিন ছিল দেশের সর্বোচ্চ দর।

আরও পড়ুন

সর্বশেষ