শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজুলাই আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের : আমীর খসরু

জুলাই আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের : আমীর খসরু

জুলাই আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়বে। এই পরিবর্তন ধারণ করতে না পারলে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না।

আরও পড়ুন

সর্বশেষ