শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে সমর্থন জানিয়েছে ফার্স্ট ব্যাংক

পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে সমর্থন জানিয়েছে ফার্স্ট ব্যাংক

পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধারাবাহিকভাবে পাঁচটি ব্যাংকের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের আজ ছিল তৃতীয় দিন। এর আগে রোববার এক্সিম ও সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা হয়নি। আগামীকাল বুধবার ইউনিয়ন এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন করে এক্সিম ও সোশ্যাল ইসলামীর সঙ্গে বৈঠকের বিষয়ে পরে জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

সর্বশেষ