শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল

নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টা নাগাদ নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল আরো বলেন, অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের ওপর তারা কী করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি।

এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সোমবার আহত হওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামি ব্যাংক হাসপাতালে যান ফখরুল। এসময় তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ