রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার : মির্জা...

বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার : মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে। তা সত্ত্বেও বিএনপি প্রতিবারই ফিনিক্স পাখির মত ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মত প্রতিবারই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বিএনপি এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে।

মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে, তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে এক বড় পরিবর্তন ঘটিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দমনের জন্য দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, ২০ হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এবং ১৭০০ নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। এর মাধ্যমে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তবে, আল্লাহর অশেষ মেহেরবানীতে জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার মুক্ত হয়েছে।

আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে যে নির্বাচন আসছে, সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব, তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ