শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ২৫ জুন পর্যন্ত খসড়া তালিকায় যোগ হয়েছিল ৪৫ লাখ ৭১ হাজার দুইশ ১৬ জন। মারা যাওযায় কর্তন করা হয়েছিল ২১ লাখ ৩২ হাজার পাঁচশ ৯০ জন।  এরপর ৩১ আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে আরও অন্তর্ভুক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ছয়শ ৪২ জন। মারা যাওয়ায় তালিকা থেকে কর্তন করা হয়েছে এক হাজার ৩৮ জন ভোটার।

ইসি সচিব আখতার আহমেদ জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি জানান, তারা আরেকটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ