বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের শোকসভা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৯ আগষ্ট”২৫ নগরীর বিভারলি হিলে অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ আল নোমান এর শোকসভা প্রস্তুতি কমিটি- চট্টগ্রাম এর আহবায়ক বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় শোকসভা পালনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সর্বজনাব ডঃ সিদ্দিক আহমেদ, অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আবু আহাম্মদ হাসনাত, শহিদুল ইসলাম চৌধুরী, হাসান মাহমুদ জসিম, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, শফিউল আলম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এডভোকেট খোরশেদুল আলম, মোরশেদ আলী, দিদারুল ইসলাম মাহমুদ, জহরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১০ সেপ্টেম্বর”২৫ বুধবার নগরীর দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর শোকসভা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং প্রধান বক্তা হিসেবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
শোকসভা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ আব্দুলাহ আল নোমানের শোকসভাকে সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।




