শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন অভিনেতা সিদ্দিক

হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন অভিনেতা সিদ্দিক

বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় ফার্ণিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২০ আগস্ট) ‎পুলিশের আবেদনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। সেই আবেদনের ওপর বুধবার শুনানি হয়। রাষ্ট্রপক্ষেরর আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক। পরদিন গুলশানের ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে আটক ছিলেন।

‎মামলার সূত্রে জানা যায়, জুলাই অভুত্থানকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের পিতা মো. সবুজ গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ