শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডাকসু নির্বাচন : শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে, কোনো চাপে নয়

ডাকসু নির্বাচন : শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে, কোনো চাপে নয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় শিক্ষার্থীদের স্বার্থে বাড়ানো হয়েছে, কোনো দলীয় চাপে নয়।
তিনি বলেন, সোমবার অনেক চাপ ছিল। অনেক শিক্ষার্থী ফরম নিতে পারেনি। আগ্রহী সব ছাত্রছাত্রী যেন নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্যই একদিন সময় বাড়ানো হয়েছে। কোনো দলীয় চাপের কারণে নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার সময়সীমা বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে ভিড়ের কারণে অনেকেই নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সময় বাড়ানো হলো।

গতকাল বিকেল পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি এবং হল সংসদের ১৮টি হলে ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ