শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআগ্রাবাদে বিসিক’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আগ্রাবাদে বিসিক’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ)’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত রবিবার (১০ আগস্ট) আগ্রাবাদ বিসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এস এম আলমগীর আলকাদেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ।

কোর্স সমন্বয়কারী ও হিসাব রক্ষণ কর্মকর্তা কিশোর কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক তানিজা জাহান, শিল্প নগরী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, প্রমোশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের ভূইঁয়া, জরীপ ও তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া আফরিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, কে এম আরিফুর রহমান, শীলা, নাশিত, মণি, নিশু, সুমাইয়া, তুফা, নুরুল আলম ও রুবায়েতুল ইসলাম । উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ