শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে৷ এছাড়া নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজ যে রাজনৈতিক দলের সদস্য হোক না কেন ছাড় দেয়া হবে না। যত বড় নেতাই হোক তাকে ধরা হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সে জন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।

জুলাই আগস্টের মামলায় নিরীহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ