শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থা ৮, গুরুতর অবস্থা ১৩ ও বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে তাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপার্টদের সঙ্গে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদাভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।

তিনি আরও বলেন, এরপর আমরা এসব রোগীদের কয়েকভাবে বিভক্ত করেছি। এদের মধ্যে ক্রিটিকাল ক্যাটাগরিতে আটজনকে, ১৩ জনকে সিবিআর, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এজন্য আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর মিটিংয়ে বসবো। সেই ডিসিশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনও তাদের সঙ্গে কথা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ