সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫) এবং শিবচরের মাদবরেরচর এলাকার তারা মিয়া (৫৫), যিনি হাসপাতালে মারা যান।

এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। তারা হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), পুখরিয়া এলাকার খোকন মিয়া (৩০), গোয়ালপাড়া এলাকার জামাল মোল্লা (৪৫) এবং শিলাদর চর গ্রামের শহীদ মোল্লা (৩৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি মাহেন্দ্র ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলে চার জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরও পড়ুন

সর্বশেষ