শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউনিয়ন ব্যাংক পিএলসি'র নবগঠিত পরিচালনা পর্ষদের ৩২তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবগঠিত পরিচালনা পর্ষদের ৩২তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৩২তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ০৫ মে, ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক  শফিউদ্দিন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ইকবাল কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন।

সভায় ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয় এবং ইউনিয়ন ব্যাংকের প্রতি সর্বস্তরের জনগণ আস্থা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ