প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ সদস্যের প্রতিনিধি দল। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত ওই বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তারা এই বৈঠকে বসেন।
বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
প্রতিনিধি দলের সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আমরা নির্বাচনে কমিশনে চিঠি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় সিইসির সঙ্গে বৈঠকে বসেছি। নিবন্ধনের জন্য তিন মাস সময় বৃদ্ধিসহ নিবন্ধন আইন, নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।



