সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস :...

ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস : রিজওয়ানা হাসান

ফিন্যান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক অপরাধ যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে। এখন ফিন্যান্সিয়াল অপরাধে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে তদন্ত শুরু করতে আলাদা কমিটি গঠন করেছি। এছাড়া কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা বলেন গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। এতে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে।

তিনি জানান, মামলায় কতবার সময় নেওয়া যাবে এমন বিষয় সংশোধন করা হয়েছে। লিস্টে পূর্ণ শুনানি ও আংশিক শুনানির মামলা কতবার আসবে সেগুলো সুনিদিষ্ট করা হয়েছে। বিচার প্রক্রিয়া অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়নের কথা বলা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, এসএমএস বা অন্যন্য যে মডার্ন ডিভাইস আছে তার মাধ্যমে করা যাবে। আর মামলা হলে অভিযুক্তকে ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে।

এছাড়া ফাঁসিয়ে দেওয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে ২০ হাজার টাকা ছিল। এখন সেটি পরিবর্তন করে ৫০ হাজার টাকা করা হয়েছে। অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটা আইন রয়েছে। এর একটিতে বাংলাদেশ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে, কারও সঙ্গে শত্রুতা করতে হলে একটা ল্যান্ড মামলা দিয়ে দাও, তাহলে তিন জেনারেশনে আর মামলা শেষ হবে না। সেই তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সে জন্য সিসিপির কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় ও টাকা কম লাগে।

আরও পড়ুন

সর্বশেষ