সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। আজ রোববার এক আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলোটরি কমিশন।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়েছে।

তিনি বলেন, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।

আরও পড়ুন

সর্বশেষ