বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও কূটনৈতিকদের সঙ্গে সোমবার বিকেলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

এ সময় তিনি সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা জাতিকে কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন। ময়দানে প্রবেশ করার সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে স্বাগত জানান। মোনাজাত শেষে বেরিয়ে যাওয়ার সময়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে হাত মেলান জামাতে অংশ নেওয়া নানান শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন

সর্বশেষ