বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেপ্তার থাকা জিয়াউল আহসানসহ চারজনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী। ‌

আরও পড়ুন

সর্বশেষ