বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান।

মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে তার বাবার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ও তার বোন বাবার শয্যা পাশে ছিলেন। আজ বুধবারের মধ্যে বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন তারা।

১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর এলাহী। চার বছর পর ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও ১৪ বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। সৈয়দ মনজুর এলাহী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৪২ সালে জন্ম নেওয়া সৈয়দ মনজুর এলাহী বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ