বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ