দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকি করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সাতকানিয়া-লোহাগাড়া ও সীতাকুরে বিভিন্ন এলাকা ঘুরেছেন সেনা সদস্যরা। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাতকানিয়ায় দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শাকিব বলেন, আপাতত সাতকানিয়া-লোহাগাড়া নির্বাচনী এলাকার মাঠ রেকি করতে এসেছি। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৩ ডিসেম্বর থেকে মাঠে কাজ করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার সাতকানিয়ার নলুয়া, সাতকানিয়া সদর, কালিয়াইশ ও চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এলাকা প্রদক্ষিণ করেছেন সেনা সদস্যরা।
সেনা সদস্য মাঠে নামার বিষয়টি স্বীকার করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাসদস্যরা এসেছেন। তাঁরা আপাতত দোহাজারী রেস্ট হাউজে অবস্থান করছেন। সেনা সদস্যদের উদ্ধৃতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার উপর তাঁরা প্রাথমিকভাকে জোর দিয়েছেন। সাতকানিয়ার বিভিন্ন সড়কে অবরোধকারীদের কাটা গাছগুলো সরানোরও কাজ করছেন। লোহাগাড়া থানার পরিদর্শক (ওসি) মো. শাহজাহান বলেন, সেনা সদস্যরা এলাকা রেকি করেছেন। তবে ক্যাম্প কোথায় করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
এদিকে, সীতাকুন্ডে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলায় আর্মি সদস্যদের টহল শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল পরিলক্ষিত হয়। হঠাৎ সেনা সদস্যদের আনাগোনায় এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। পরে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলায় আর্মি মোতায়েন হয়েছে। আবার কেউ কেউ একে শীতকালীন মহড়া বলেও অভিমত প্রকাশ করেন।
অন্যদিকে সীতাকুন্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, নির্বাচন ঘিরে ১৯ ডিসেম্বর থেকে সীতাকু সেনাবাহিনী নামবে বলে তিনি আগে থেকে জানতেন। বৃহস্পতিবার সারাদিন তিনি সেনাবাহিনীর টহলও দেখেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে তাকে কেউ কিছু জানান নি। সীতাকু উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাতকানিয়া-লোহাগাড়া-সীতাকুন্ড ও মিরসরাই এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। গত কয়েকমাস ধরে তারা আরো বেশি বেপারোয়া হয়ে ওঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু , মিরসরাই, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার হাসমতের দোকান, কেরানীহাট-বান্দরবান সড়ক, সাতকানিয়া-বাঁশখালী সড়ক ও উপজেলার অভ্যন্তরীন সড়কড়গুলোতে গাছ কেটে রাস্তায় ফেলে জনজীবন বিপর্যস্ত করে তোলে জামায়াত-শিবির। অবরোধ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকমাসে এ এলাকাগুলোতে শতাধিক যানবাহনে আগুন দেয় জামায়াত-শিবির।




