শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মানুষের মৌলিক অধিকার আজ চরম হুমকির সম্মুখীন : মির্জা ফখরুল

মানুষের মৌলিক অধিকার আজ চরম হুমকির সম্মুখীন : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সরকার সন্ত্রাস ও নিজেদের আয়োজনে সাজানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘকাল ক্ষমতায় থাকার যে নীল নকশা তৈরি করেছে, তাতে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার আজ চরম হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের সন্ত্রাসী থাবা থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই কঠিন ও দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সব কথা বলেন তিনি।

মির্জা আলমগীর বলেন, গণতন্ত্রের সমস্ত শর্তকে পদদলিত করে সারাদেশে এক বিভিষিকাময় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে আওয়ামী সরকার। তারা মানুষ খুন এবং বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও দখল সন্ত্রাসের রাজত্ব কায়েমে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, টাঙ্গাইল জেলার সদর উপজেলার দোন্যা ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে ফজরের নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপি অফিস এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সরদার খুররমের বাড়ি ও ২০টি দোকানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়।

এ সব পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর। তিনি এ সব ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানান।

আরও পড়ুন

সর্বশেষ