বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

কারাগার থেকে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যদিও ঠিক কি ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। প্রতিদিনই আমাদের এখন থেকে রোগী যায়। অসুস্থ হলে কিংবা চেকআপের জন্য। এটি নিয়মিত ঘটনা।

একই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, ‘আমি তো এখনো রিপোর্ট পাইনি। জেনে জানাচ্ছি।

আরও পড়ুন

সর্বশেষ