বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ

৩২ বছর আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করছিলেন। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থা লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ