চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও এ অঙ্গ সংগঠনের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রওশনহাট বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলডিপি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
ইউনিয়ন সভাপতি আবু বশর কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ নুর কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা সভাপতি মোতাহের মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক আকতারুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌর সভাপতি এম আইনুল কবির, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, নাছির, মাহামুদুর রহমান বাচা প্রমুখ।




