বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়৫ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

৫ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

বেসরকারি খাতের পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) তিন মাসের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এবং পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো- সোশ্যাল ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় সভাপতিত্ব করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, এডিবির অর্থায়নে ৬টি ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করছে বিদেশি অডিট ফার্ম। স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ