বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকক্সবাজার আ' লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী গ্রেপ্তার

কক্সবাজার আ’ লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী গ্রেপ্তার

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কিনা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, চট্রগ্রামের পুলিশ কাবেরীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ