বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েযাঁরা সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকে বিএনপিতে নেওয়া হবে...

যাঁরা সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যাঁরা সন্ত্রাস এবং গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকারের পক্ষ থেকে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। আজ আমরা পৌর শহরে বিতরণ করছি, এরপর উপজেলা ও ইউনিয়নগুলোতে বিতরণ করা হবে। আমি আশা করব, সরকার এ বিষয়ে এগিয়ে আসবে। তারা আমাদের এই কনকনে শীতে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করবে।’

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থসম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস।

তিন দিনের ঠাকুরগাঁও সফর শেষে বিএনপির মহাসচিব আজ বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন

সর্বশেষ